• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রী কে ধর্ষণ: অভিযুক্ত গ্রেফতার

Reporter Name / ১৩৬ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

টাঙ্গাইলে এক স্কুল ছাত্রী কে প্রেমের ফাঁদে ফেলে বিবাহের প্রতিশ্রুতিতে ধর্ষণ।

পলাতক মূল অভিযুক্ত সঞ্জয় হালদার (২০) গ্রেফতার।

ঘটনার বিবরণে জানা যায় যে, স্কুল পড়ুয়া নাবালিকা ভিকটিমের সাথে আসামির সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

গত (১৬ জানুয়ারি) দুপুরে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুবাদে আসামি ভিকটিমের বাড়িতে আসে এবং ভিকটিম কে বিবাহ করার প্রলোভনে ও প্রতারণার আশ্রয় নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক একাধিকবার ধর্ষণ করে।

পরবর্তীতে আসামি বিয়ের প্রতিশ্রুতি দিয়েও তা অ-স্বীকার করে এবং আত্মগোপনে চলে যায়।

উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে টাঙ্গাইলের কালিহাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

যার মামলা নং-২, (২ মার্চ) ধারা-৯ (খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০।

মামলা দায়েরের পর থেকেই র‌্যাব-১৪, সিপিসি-৩ আসামিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজর দারি শুরু করে।

এরই ধারাবাহিকতায়, (৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভাবলা মাঝি পাড়া এলাকায় অভিযান চালিয়ে উক্ত মামলার পলাতক আসামি সঞ্জয় হালদার (২০) কে টাঙ্গাইলের র‌্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

আসামির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca