• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪৫০ ফুট ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের, ৫ ঘণ্টা পর উদ্ধার

Reporter Name / ১৫১ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

মাদারীপুরের শিবচরে প্রেমঘটিত কারণে মানসিকভাবে ভেঙে পড়ে এক যুবক ৪৫০ ফুট উঁচু ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন। রবিবার (৩ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আরিয়াল খাঁ নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান (২২) নামে ওই যুবক শিবচর পৌরসভার ডিসি রোড এলাকার বাসিন্দা। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ও প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি হঠাৎ ৪৫০ ফুট উঁচু ট্রান্সমিশন টাওয়ারে উঠে পড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

টাওয়ারের উপরে অবস্থানকালে ওই যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ৩ মিনিট ২০ সেকেন্ডের একটি লাইভ ভিডিওতে নিজের মানসিক কষ্ট, হতাশা এবং ব্যক্তিগত জীবনের কিছু অনুভূতির কথা তুলে ধরেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি আরও বেশি মানুষের নজরে আসে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রায় ৫ ঘণ্টার চেষ্টার পর রাত আনুমানিক ১২টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা কৌশলে ওই যুবককে নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া যুবকের শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca