• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা

Reporter Name / ৯১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নওগাঁ শহরের সিও অফিস বাজার এলাকায় অবৈধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে দুইটি মুদি দোকান থেকে ৬ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় দুইটি মামলায় মোট ১ হাজার ৫শ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নওগাঁ শহরের বিভিন্ন বাজারে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার অব্যাহত ছিল। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় এসব পলিথিনের ব্যবহার বন্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে সিও বাজার এলাকার দুইটি মুদি দোকানে তল্লাশি চালিয়ে মোট ৬ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। পরে সংশ্লিষ্ট আইনে দুইটি পৃথক মামলা দায়েরের মাধ্যমে মোট ১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট দোকান মালিকদের ভবিষ্যতে অবৈধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে বাজারের অন্যান্য ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ সুরক্ষায় কাপড়, পাট ও কাগজের ব্যাগ ব্যবহারে ব্যবসায়ীদের উৎসাহিত করা হয়।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, “পলিথিন শপিং ব্যাগের ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি। জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগ দুইটি কার্যক্রমই একসঙ্গে চলবে। পরিবেশ দূষণ রোধে ভবিষ্যতেও মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

মোবাইল কোর্ট চলাকালে ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্ব পালন করে। সংশ্লিষ্টরা জানান, পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category