• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন

Reporter Name / ১৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে চ্যানেল ওয়ান এর জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাইটিভির জেলা প্রতিনিধি তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নাচোল বাসস্ট্যান্ডে মোড়ে নাচোল সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকরা হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মূল হোতাদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান। গত ৩০এপ্রিল বৃহস্প্রতিবার চাঁপাইনবাবগঞ্জ শহরে বাতেন খাঁ মোড়ে চা পানের সময় এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে একদল দুবৃত্ত মদ্যাপ অবস্থায় সাধারণ মানুষকে গালিগালাজ করছিল। সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজ এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালালে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে চিকিৎসা করা হয়। মানববন্ধন থেকে প্রশাসনের কাছে ৩দফা দাবী পেশ করেন। ১. হামলার প্রকৃত কারণ উদঘাটন করে প্রধান আসামীসহ সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার করতে হবে।২.সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৩.হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হাত তোলার সাহস না পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca