• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

Reporter Name / ১৪১ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুর১২টায় নাচোল উপজেলার এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ হলরুম টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, স্মার্ট ফোনে আসক্তি ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে চরিত্র গঠনের শপথ অনুষ্ঠিত হয়েছে। শপথে বিদ্যালয়ের প্রায় ৩শ’ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের এমডি ইসহাক আলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, উপপুলিশ পরিদর্শক জিয়াউর রহমান, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca