• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত

Reporter Name / ৩৯০ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার এশিয়ান স্কুল নাচোল উপজেলায় স্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভিশন আইডিয়া শোক্যাসিং প্রোগ্রামে প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করে স্টার্ট আপ বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনীতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। এশিয়ান স্কুল জেলা পর্যায়ে চারটি প্রতিষ্ঠানকে পেছনে ফেলে জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে। আগামীতে এশিয়ান স্কুল জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
অবহেলিত নাচোল উপজেলার শিক্ষা বিস্তারের পাশাপাশি এই প্রতিষ্ঠানটি বিজ্ঞান, ক্রীড়া ও সংস্কৃতি বিকাশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এশিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মরিয়ম খাতুন বলেন, এশিয়ান স্কুল এন্ড কলেজ আমাদের প্রতিষ্ঠান নয়, এটি নাচোলবাসীর প্রতিষ্ঠান। অবহেলিত এ জনপদের শিক্ষার মান বাড়ানোর লক্ষ্যে এশিয়ান পরিবার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে আরো ভালো কিছু করার প্রয়াসে এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক ও পরিচালনা পর্ষদ কাজ করে যাচ্ছে। স্টার্টআপ বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনীতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় নাচোলবাসীসহ শিক্ষা বিভাগকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি সেই জন্য নাচোলবাসী তথা জেলাবাসীর দোয়া কামনা করছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান বলেন, তরুণ প্রজন্মের মেধা ও বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে এক ব্যতিক্রমী বিজ্ঞান উদ্ভবন মেলার আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট(এসইডিপি)র এই মেলার আয়োজন করে সেখানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভবনি প্রজেক্ট এবং স্টার্টাআপ আইডিয়া নিয়ে এ আয়োজনে অংশ নেয়। ইনোভেশন শোকেসিং প্রোগ্রামিং নাচোল উপজেলার মাধ্যমিক পর্যায়ে এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় নাচোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে এশিয়ান স্কুলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। প্রতি বছর জাতীয় বিজ্ঞান সপ্তাহ উদযাপন করা হয়। এছাড়া স্থানীয় প্রশাসনের আয়োজনে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রোগ্রাম হাতে নেয়া হয়। এবছর প্রথম স্টার্টআপ সাইন্স প্রজেক্ট প্রোগ্রাম হাতে নেয়া হয়। বিজ্ঞান প্রকল্প আইডিয়াগুলো একই ভুক্ত করে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি করার জন্য জাতীয় জীবনে বিজ্ঞানের প্রভাব সারা বিশ্বের বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলতে পারে তার প্রেক্ষিতে এ আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category