হাবিবুল্লাহ সিপন;
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া,উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ ফারহানা নবী,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, পৌর জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, সহকারী প্রোগ্রামার সোহেল রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃন্দ।আলোচনা সভায় জুলাই শহীদ আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করা হয়। বক্তারা আরো বলেন জুলাই চেতনাকে ধারন করে রাষ্ট্রের উন্নয়ন করতে হবে। সকল বৈষম্য দূর করে দল মত নির্বিশেষে বাংলাদেশ বির্নিমান করতে হবে।