• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১ম মৃত্যু বার্ষিকী পালন

Reporter Name / ২৭৮ Time View
Update : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
দেশের সর্বাধিক জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি এর স্বপ্নদ্রষ্টা
এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ সিকদারের ১ম
মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
এ উপলক্ষে সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের পশ্চিম পাঠানপাড়া আদর্শ
মাদ্রাসায় আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আনন্দ টিভির
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. ফারুক আহাম্মদের ব্যবস্থাপনায় দোয়া
মাহফিলে দোয়া পরিচালনা করেন ফুড অফিস জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ
মাসুদুর রহমান মাসুদ।
এ সময় অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মো.
আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক মো. জারিফ হোসেন, সোনামসজিদ স্থালবন্দর
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সাখাওয়াত জামিল দোলন,স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল ওহাব, স্বাধীন সংবাদের জেলা প্রতিনিধি মো.রাজাবাবু, বর্তমান কথার সদর উপজেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম সহ বিভিন্ন
প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায়
বক্তারা স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ সিকদারের কর্মময় জীবনের ওপর
বিশদ আলোচনা করেন এবং দোয়া মাহফিলে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category