• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫আগস্ট) বিকেল ৫টার দিকে ডাকবাংলো চত্বর থেকে মিছিলটি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়ে। উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে ও পৌর আমীর মনিরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্টেটারী ইয়াহইয়া খালেদ, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড: সিরাজুল ইসলাম,নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, উপজেলা জামায়াতের সেক্টেটারী মোবারক হোসেন, জামায়াত নেতা রফিকুল ইসলাম, খলিলুর রহমান,মাও:রইসুদ্দিন,মেসবাউল গনি মাসুদ প্রমূখ। আলোচনা শেষে ইসলামি সাংস্কৃতির অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca