• সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পৃথক দুটি স্থান থেকে ২ জন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

Reporter Name / ৩০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পৃথক দুটি স্থান থেকে ২ জন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দুজন হচ্ছে, নাচোল উপজেলার আব্দালপুর গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন (৬০) ও রাজশাহীর তানোর এলাকার চোরখুর চাকুইট এলাকার মৃত শওকত উল্লার ছেলে মো. আজিম উদ্দিন ওরফে ফেঞ্চু (৩৫)।

নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মো. সেলিম রেজা জানান, নাচোলের নেজামপুর ইউনিয়নের বড়বাকইল গ্রামের কেন্দ্রীয় গোরস্থানের পাশে বাঁশের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় আজিম উদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে কোন সময় এটি হতে পারে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তদন্ত সাপেক্ষ পরে জানানো হবে।

অপর দিকে ২০ জানুয়ারি দিবাগত রাতের যে কোন সময় নাসিরাবাদ গ্রামের রাস্তার পাশে ড্রেনে মৃত অবস্থায় পড়ে ছিল বৃদ্ধ আলাউদ্দিনের লাশ। পরিবারের ধারণা হেঁটে বাড়ি আসার সময় ড্রেনে পড়ে তার মৃত্যু হয়।

এলাকাবাসী সকালে লাশটি দেখতে পেয়ে আত্মীয়স্বজনকে খবর দিলে পরিবারের লোকজন লাশ বাড়ি নিয়ে যায়। মৃত বৃদ্ধ আলাউদ্দিন মানসিক রোগী ছিলেন বলে জানা গেছে। তিনি সাবেক মেম্বারও ছিলেন বলেও জানা গেছে এলাকাবাসী সূত্রে।

রিপোর্ট – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category