• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

রাবিতে নাচোল ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কমিটি হস্তান্তর অনুষ্ঠান অয়োজিত নতুন কমিটির সভাপতি ওয়াদুদ ও সাধারণ সম্পাদক সাদিয়া আফ্রিন প্রীতি

Reporter Name / ৪১১ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ছাত্রকল্যাণ সমিতির বার্ষিক চড়ুইভাতি, নবীনবরণ ও কমিটি হস্তান্তর অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ২টায় সমিতির বিদায়ী কমিটির সভাপতি আমরিন খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। সভাপতি তাঁর বক্তব্যে সংগঠনে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে বিগত দিনের যাবতীয় কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, “এই সমিতি শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক জোরদার করার পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের নানা ধরনের আর্থিক ও মানসিক সহযোগিতা দিয়ে আসছে।” নতুন কমিটির প্রতি আগামীতে আরও সুন্দর ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষিকা মাহফুজা নারগিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী আবদুল্লাহ মুহাম্মদ আবু তাহির ও হাবিবুল্লাহ হাবিব। এছাড়াও সমিতির সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে নাচোল থেকে আসা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে নানামুখী যুগোপযোগী পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাই এক প্রীতি মধ্যাহ্নভোজে অংশ নেন। খাবার শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীনদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনোরঞ্জন কুমার সীমান্ত।
সংগঠনের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ তাঁর বক্তব্যে বিগত এক বছরে সমিতির বিভিন্ন স্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একই সাথে তিনি আগামী দিনের পথচলায় নতুন কমিটির সার্বিক সফলতা কামনা করেন।
আলোচনা সভা শেষে সংগঠনের ২০২৬-২৭ জন্য ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় আব্দুল ওয়াদুদ এবং সাধারণ সম্পাদক সাদিয়া আফ্রিন প্রীতি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি: আখতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক: আল ইমরান, সাংগঠনিক সম্পাদক: হযরত আলী ও তৌফিক ইমরোজ, অর্থ সম্পাদক: এজাজ বিন হাজ্জাজ, প্রচার সম্পাদক: কাওসার আলী এবং দফতর সম্পাদক: আরশাদ ইসলাম। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সবুজ বর্মন, হাবিবুল বাশার, রেজাউল্লা ও সীমান্ত।
নবাগত সভাপতি আব্দুল ওয়াদুদ তাঁর সমাপনী বক্তব্যে সমিতির শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। একইসাথে তিনি নাচোল উপজেলার বিভিন্ন কলেজে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক সেমিনার ও প্রতিযোগিতার আয়োজন করার আশা প্রকাশ করেন। সমিতির অগ্রযাত্রায় সকলের সহযোগিতা ও সুস্বাস্থ্য কামনা করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca