• সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে মুজিব বর্ষের উপহার বাড়ীর পেলেন উপহারভোগী ৯৫টি পরিবার

Reporter Name / ২৭৩ Time View
Update : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

শফিকুল ইসলাম,গোমস্তাপুর:
মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ভূমিহীন ও গৃহহীন ৬৬ হাজার ১’শ ৮৯ পরিবারের মাঝে বাড়ির দলিল ও নামজারি হস্তান্তরের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর চঁাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৯৫টি পরিবারের মাঝে জমি ও গৃহের দলিলসহ কম্বল প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপহারভোগীদেরকে এ সব বাড়ী দেওয়া হয়।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,চঁাপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল, জাহিদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান,বঙ্গবন্ধু তরুন লেখক পরিষদের চেয়ারম্যান ড.অজিত কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী কচি খান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category