• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নাচোলে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ২৪/৭ সেবার প্রতিশ্রুতি নিয়ে চালু হলো ‘ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিস রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় ৩ আসামি গ্রেপ্তার নাচোলে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত রাবিতে নাচোল ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কমিটি হস্তান্তর অনুষ্ঠান অয়োজিত নতুন কমিটির সভাপতি ওয়াদুদ ও সাধারণ সম্পাদক সাদিয়া আফ্রিন প্রীতি ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ কাহারোলে ৪৫০ বস্তা সার উদ্ধার হ্যাকিং ও প্রতারণা চক্রের ৪সদস্য আটক সিসি ক্যামেরার আওতায় চাঁপাইনবাবগঞ্জ: শহরের নিরাপত্তায় চালু হলো আধুনিক কন্ট্রোল রুম

নাচোলে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter Name / ৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা/ ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নাচোল উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নাচোল উপজেলা শাখার উদ্যোগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২দিন ব্যাপী হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনাসভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি নাচোল শাখার সভাপতি ও গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক তাজাম্মুল হক, উপজেলা মাদ্রসা শিক্ষক সমিতির সভাপতি ও নেজামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাহবুব আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণও শরীরচর্চা শিক্ষকবৃন্দ ওগণমাধ্যম কর্মী। খেলাধুলা পরিচালনা করেন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ইমামুল মুরসালিন পিকু ও গোলাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ আবু তালেব খেলার ধারা বিবরণী প্রদান করেন নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক আনিকুল ইসলাম। আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca