• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

নিজাম হাজারীর দক্ষ নেতৃত্বে সোনাগাজীর সেচ্ছাসেবকলীগ ঐক্যবদ্ধ

Reporter Name / ৩১৪ Time View
Update : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

গাজী মোহাম্মদ হানিফ :-
সোনাগাজীর বগাদানায় সেচ্ছাসেবক লীগের কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন বলেন- সোনাগাজী উপজেলা সেচ্ছাসেবকলীগ ফেনী জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপির সুযোগ্য নেতৃত্বে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। ফেনী জেলার শান্তি ও উন্নয়নের রূপকার নিজাম উদ্দিন হাজারী এমপির দিকনির্দেশনায় বাংলাদেশ আওয়ামিলীগের সকল আন্দোলন ও সংগ্রামে সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন।

সোনাগাজী উপজেলার ২নং বগাদানা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের কর্মীসভা ২৩ শে জানুয়ারি শনিবার বিকেলে তাকিয়া বাজার ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ ফারভেজের সভাপতিত্ব ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি দাউদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন- ফেনী জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল হক হাজারী।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, আওয়ামীলীগ নেতা এডভোকেট নাছির উদ্দিন বাহার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- সোনাগাজী উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন।

বিশেষ অতিথি ছিলেন- জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বাবু শম্ভু বৈষ্ণব। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হোসেন মোঃ আলমগীর, বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, প্যানেল চেয়ারম্যান আলা উদ্দিন বাবুল।

এসময় আরো উপস্থিত ছিলেন- চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার খায়ের, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগন। ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category