চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নাচোল উপজেলার মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ে কমিউনিটি এনগেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ১৬ই সেপ্টেম্বর সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর অর্থায়নে পরিচালিত Global Programme to End Child Marriage (GPECM-III) প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বাল্যবিবাহের অভিশাপ: শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যতের ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় বাল্যবিবাহের কারণে শিক্ষাজীবন ব্যাহত হওয়া, কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি, মানসিক চাপ এবং ভবিষ্যৎ জীবন ও পারিবারিক ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম এর সভাপতিিত্বে ওসহকারী প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসিন আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাসক শফিকুল আলম, পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম,সাদেক পৌরকাউন্সিলার শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী,ছাত্র ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়; এটি একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সমাজ ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মেয়েদের পড়াশোনা অব্যাহত রাখা এবং তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।