অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সংস্থা এসেডো’র স্ববল প্রকল্পের উদ্যোগে ট্রেইডক্রাফ্ট ও ইউরোপিয়ন ইউনিয়নের আর্থিক সহযোগীতায় ক্ষুদ্র নৃগোষ্টী ৩৩০০পরিবারকে ৩টি করে মোট ৯৯০০টি বিভিন্ন জাতের(খিরসা,কাটিমন, বারি-৩, বারি-৪আম রুপালি, পেয়ারা, লেবু, আমড়া) ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। নেজামপুর ইউনিয়নের মুসলিমপুর গালর্স একাডেমী প্রাঙ্গনে চারা বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আলোচনাসভা অনুষ্টিত হয়।এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিয়া, মুসলিমপুর গালর্স একাডেমীর প্রধান শিক্ষক সেরাজুল ইসলাম, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, পৌর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম
বাবু,আদিবাসী নেতা যতীন হেমরম, টুম্পা রানী, এসেডো’র ফিন্যান্স এ্যান্ড এ্যাডমিন ম্যানেজার আজাহার আলী, প্রোগ্রাম অফিসার মিলন হোসেন, ফিল্ড কোঅর্ডিনেটর সুমি খাতুন ,ডেইজি খাতুন প্রমূখ। নির্বাহী পরিচালক জানান, নাচোল ও তানোর উপজেলায় ৪৫০০জন ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে ১৩,৫০০টি গাছের চারা বিতরণ করা হয়।