• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁওয়ে বিএনসিসি’র র‌্যালী, লিফলেট ও মাস্ক বিতরণ

Reporter Name / ২৭৫ Time View
Update : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

এম এ সালাম রুবেল স্টাফ রিপোর্টারঃ
মুজিববর্ষ উদযাপন কর্মসূচির স্বেচ্ছাসেবা কার্যক্রমের অংশ হিসেবে করোনা সংক্রমণ ও ডেংগু রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে র‌্যালী, লিফলেট ও মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি, ঠাকুরগাঁও জেলা ইউনিট।

এ উপলক্ষে গতকাল রোববার সকালে বিএনসিসি, মহাস্থান রেজিমেন্টের ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেড পরিদর্শন ও কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। এসময় বিষয় ভিত্তিক বক্তব্য দেন, বিএনসিসি ঢাকা রমনা রেজিমেন্টের মেজর সোমেন কান্তি বড়-য়া, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আব্দুল্লাহ, স্থানীয় সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবিএম আব্দুল মজিদ, বিএনসিসি জেলা সমন্বয়ক সহকারী অধ্যাপক আশরাফ আলী প্রমূখ।

এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণসহ লিফলেট ও মাস্ক বিতরণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিতে ঠাকুরগাঁয়ের বিভিন্ন স্কুল ও কলেজের ক্যাডেট ও সামরিক প্রশিক্ষকগণ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category