• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
জাপানের বিনিয়োগ সংস্থার গভর্নরের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর ২৯ অক্টোবর মধ্যরাত থেকে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা শ্যালিকাকে তালাক দেব, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে নতুন ঘোষণা মাসুদের ১৫০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ চীনের কাছে ক্ষমা চাইলেন এমবাপ্পে, স্থগিত লা লিগার সম্প্রচার ও বাতিল বাণিজ্যিক চুক্তি রায়পুরে থানায় অভিযোগ করায় চারজনকে মারধরের অভিযোগ গ্রাম পুলিশ সদস্যের বিরুদ্ধে গর্ভবতী মা, শিশু ও চক্ষুরোগীদের জন্য ভুরুঙ্গামারীতে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে হামলার ঘটনার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার হুলিয়ান আলভারেজ বিতর্কে আর্থিক শাস্তি পেল বার্সেলোনা

গর্ভবতী মা, শিশু ও চক্ষুরোগীদের জন্য ভুরুঙ্গামারীতে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

গ্রামীণ সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছে আরডিআরএস বাংলাদেশ। দিনব্যাপী এ ক্যাম্পে গর্ভবতী নারী, শিশু, চক্ষুরোগী ও সাধারণ রোগে আক্রান্তসহ মোট ১৩০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন প্রাঙ্গণে আরডিআরএস বাংলাদেশের ‘ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড নার্চারিং গ্রোথ ফর পোভার্টি আপলিফটমেন্ট ইন রংপুর (সি-রংপুর)’ প্রকল্পের উদ্যোগে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। তিনি বলেন, এ ধরনের স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ সহজেই চিকিৎসাসেবা পাচ্ছেন। সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগ প্রশংসার দাবিদার।

এ সময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. যোবায়ের হোসেন, আরডিআরএস আই কেয়ার সেন্টারের মেডিকেল অফিসার ডা. ওয়াহিদা আক্তার, রিফ্রাকশনিস্ট শাহরিয়ার আহমেদ, জয়মনিরহাট ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতির সভাপতি আবুবক্কর সিদ্দিক, আরডিআরএস বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর ভানু রানী, প্রজেক্ট অফিসার (হেলথ) জেসমিন আক্তার, ডিস্ট্রিক্ট অফিসার ধলেশ্বরী রানী এবং সিএম উত্তম কুমার রায়।

দিনব্যাপী ক্যাম্পে চক্ষু পরীক্ষা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ এবং বিভিন্ন সাধারণ রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। আয়োজকদের তথ্যমতে, ক্যাম্পে মোট ১৩০ জন রোগী চিকিৎসাসেবা নেন। এর মধ্যে ২৪ জন পুরুষ, ১০৩ জন নারী এবং ৩ জন কিশোর ছিলেন।

আয়োজকরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca