• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

নাচোলে জনকল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name / ৩৮২ Time View
Update : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জনকল্যাণ পরিষদের উদ্যোগে ৭৫জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টায় নাচোল প্রেসক্লাবে মুরাদপুর ,উত্তর সাকোপাড়া, ইসলামপুরসহ ইসলামী হোটেলের নারী ও শিশু শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন নাচোল জনকল্যান পরিষদের সভাপতি ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। এসময় উপস্থিত ছিলেন জনকল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দৈনিক নব অভিযানের নাচোল প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাবু প্রমুখ। জনকল্যাণ পরিষদের সভাপতি আবু তাহের খোকন বলেন,“ এই শৈত্য প্রবাহে সমাজের ছিন্নমুল মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ পরিষদ সামান্য কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। তিনি সমাজের বিত্তবানদের সমাজের ছিন্নমুল মানুষের পাশে থাকার উদাত্ত আহবান জানান।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category