• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

ইংল্যান্ডকে টপকে পয়েন্ট টেবিলে দুইয়ে বাংলাদেশ

Reporter Name / ২৯৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ মিশনে বাংলাদেশের যাত্রা শুরু হয়। যেখানে তিন ম্যাচের তিনটিতেই জিতে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে জায়গা করে নিল বাংলাদেশ।

আইসিসির এই ইভেন্টের প্রতিটি ওয়ানডের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। ম্যাচ জিতলে বিজয়ী দল পাবে ১০ পয়েন্ট। ম্যাচ টাই বা পণ্ড হলে সমান ৫ পয়েন্ট করে পাবে দুই দল। এভাবে পয়েন্ট প্রক্রিয়ায় এগিয়ে যাবে বিশ্বকাপ সুপার লিগ।

যেখানে আইসিসির ১২টি পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র এবং নেদারল্যান্ডসকে নিয়ে লিগের নিয়মে আগামী তিন বছর চলবে এই সুপার লিগ।তিন বছর বাদে এই লিগে শীর্ষে থাকা আটটি দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। ২০২৩ বিশ্বকাপে খেলার জন্য বাছাই পর্ব এড়াতে চাই তামিম বাহিনী। সেই সুবাদে প্রথম সিরিজেই শতভাগ জয় নিশ্চিত করল বাংলাদেশ।

গতকাল সোমবার (২৫ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে ৬ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ।

বিশ্বকাপ সুপার লিগে ৬ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। এরপর ৩ ম্যাচ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। ৬ ম্যাচ খেলে ৩ জয়ে তিনে ইংল্যান্ড। এছাড়া সমান ২০ পয়েন্ট নিয়ে ৪ ও ৫ নম্বরে পাকিস্তান-জিম্বাবুয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category