• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

রহনপুরে গাঁজার গাছসহ ১ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 

Reporter Name / ৩২৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

রহনপুরে গাঁজার গাছসহ ১ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

 

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে এক বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের একটি দল।

 

গ্রেপ্তারকৃত আসামী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার কালামের ছেলে ওয়াহিদ (১৮)।

 

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪ টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুরে এক বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ হাতেনাতে ওয়াহিদকে গ্রেপ্তার করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খান এর নির্দেশনা ও পরিদর্শক মো. সাইফুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক সুজাত, সিপাই আল-আমিন, সিপাই হাবিবা, সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স অভিযান টি চালায়।

 

ডিএনসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী বাড়িতে অবৈধ গাঁজা গাছ লাগিয়েছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে গোমস্তাপুর থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা নং-২১। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca