• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা নাচোলে বীনা মুল্যে ৫৬২০ প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ

বিরলে সড়ক দূর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name / ২৪৫ Time View
Update : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

বিরলে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষ নিহত-৩
—————————————————————–

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বিরল উপজেলার ফরক্কাবাদ ইউপি’র জয়নুল মুদিখানা সংলগ্ন সড়কে ট্রাক চাপায় ০৩ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে ।

মঙ্গলবার (২৬ জানুয়ারী) রাত সাড়ে ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

বিরল ফায়ার সার্ভিস স্টেশন এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আজাহারুল ইসলাম জানান, বোচাগঞ্জ অভিমুখ থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো- ১৮-৭৯০২ নং ট্রাকের সাথে ১৫০ সিসি টিভিএস এ্যাপাচী লাল রংয়ের মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষ ঘটলে মোটরসাইকেল আরোহী ০৩ জন ঘটনাস্থলেই নিহত হয়। নিহতরা হলেন একই ইউপি’র ফরক্কাবাদ ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেন এর পুত্র লাজু ইসলাম (২৫), শরিফ উদ্দীন (৩০) এর পুত্র মামুন হোসেন ও মোজাম এর পুত্র আনোয়ার (৩০)। ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল স্টেশন এর যৌথ সহযোগিতায় থানা পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার সাথে সাথে স্থানীয় জনতা যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নিয়ে পরিবারের নিকট লাশ হস্তান্তর করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। রাতে এ রিপোর্ট লেখাকালীন ট্রাক ও মোটরসাইকেল ঘটনাস্থলেই ছিল এবং লাশ নিহতদের বাড়ীতে পৌঁছেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category