• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
জিপিএ-৫ পেলেই টেলিটকের ‘আগামী’ সিমে প্রথম রিচার্জে মিলবে ৫ জিবি ডাটা, ১০০ মিনিট ও ১০০ এসএমএস ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা আখ্যা দিলেন বিএনপি নেতা ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে কী করবেন? রিয়াদকে লক্ষ্য করে ড্রোন হামলা, সৌদির দুই অঞ্চলে ভূপাতিত আরও দুটি চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ নেতানিয়াহুকে ঠেকাতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ছক বিরোধীদের সৌদি আরব ছাড়তে মার্কিন সরকারি কর্মীদের নির্দেশ সেক্স মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, তুমুল সংঘর্ষ বাড়বে কি গার্মেন্টস শ্রমিকদের বেতন, শুরু হচ্ছে নতুন উদ্যোগ সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব : জামায়াত আমির

সৌদি আরব ছাড়তে মার্কিন সরকারি কর্মীদের নির্দেশ

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

মধ্যপ্রাচ্যে নিরাপত্তাঝুঁকি বাড়ায় ২৩ অক্টোবর থেকে কার্যকর নির্দেশ; বিমানবন্দর ব্যবহারে বিশেষ অনুমতির শর্ত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও নিরাপত্তাঝুঁকির মধ্যে সৌদি আরব থেকে জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন মার্কিন সরকারি কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

শুক্রবার (৩০ অক্টোবর) দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৩ অক্টোবর থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে। তবে কতজন মার্কিন কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যকে সৌদি আরব ছাড়তে বলা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি।

দূতাবাসের নির্দেশনায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন সরকারি কর্মীদের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রেও বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে দেশটির বিমানবন্দর ব্যবহার করতে হলে তাঁদের বিশেষ অনুমতি নিতে হবে।

একই সঙ্গে সৌদি আরবে নতুন করে হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছে মার্কিন দূতাবাস। সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির পাশাপাশি দেশটির আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং অন্যান্য ভ্রমণসংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এ পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার এবং নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের উত্তেজনার প্রেক্ষাপটেও নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেয় সৌদি নেতৃত্বাধীন জোট। সাম্প্রতিক সময়ে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের উত্তেজনা মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ অবস্থায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ওয়াশিংটন।

তথ্যসূত্র: জিও নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca