• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

রাত পোহালেই রহনপুর পৌরসভার নির্বাচন

Reporter Name / ৩১৭ Time View
Update : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

শফিকুল ইসলাম, গোমস্তাপুর:
শনিবার তৃতীয় দফায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় রাত পোহালেই নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার দুপুরে নির্বাচনী কর্মকর্তাদের নির্বাচনী সামগ্রী প্রদান করা হয়েছে। বিকেল নাগাদ তারা নির্বাচনী সামগ্রী নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যান । শনিবার সকালে ভোট গ্রহণের আগে নির্বাচনী কর্মকর্তাদের হাতে ব্যালেট পেপার দেয়া হবে বলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম এ তথ্য জানান । এ নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত গোলাম রাব্বানী বিশ্বাস, বিএনপি মনোনীত ও বর্তমান মেয়র তারিক আহমদ, স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান খান মতি, বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা:মফিজউদ্দিন ও আশরাফুল ইসলাম, একমাত্র মহিলা মেয়র প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের জোহনা খাতুন,নুরে আলম সিদ্দিকী বিপ্লব। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ১৭ জন।
এ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুতাওয়াক্কিল রহমান জানান, শনিবার অনুষ্ঠিতব্য এ পৌর নির্বাচনে ৯ টি ওয়ার্ডের ১১ টি কেন্দ্রে মোট ২৭ হাজার ৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন । এর মধ্যে ১৩ হাজার ১৮৪ জন পুরুষ ও ১৩ হাজার ৯১৩ জন মহিলা ভোটার রয়েছেন। ভোট হবে ব্যালেট পেপারে। তিনি আরো জানান, কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসারের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‍্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রগুলোতে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category