• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপজুড়ে একাধিক যাত্রীবাহী বিমানে আবার বোমা হামলার হুমকি নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। রোহিঙ্গা ক্যাম্পে রাতের টহলে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে সাজা বীরগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান: গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি স্ত্রীর পরোকিয়া প্রেমিককে ধরতে স্বামীর অভিনব কৌসলে আটক হলো মাসুদ ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি,নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি

এশিয়ার সেরা ১৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি, বাংলাদেশের মধ্যে শীর্ষে

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিজেদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৩৬তম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাবির অবস্থান ১৬তম।

গত ৩ নভেম্বর প্রকাশিত এ তালিকায় এশিয়ার ২৬টি দেশের মোট ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। র‍্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করেছে হংকং বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গত বছরও শীর্ষে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারও সেই অবস্থান ধরে রাখায় সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তাঁর মতে, আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।

এ বিষয়ে উপাচার্য বলেন, ‘আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অবস্থান আমাদের জন্য আনন্দ ও গর্বের। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রাখা আমাদের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। তবে শুধু র‍্যাঙ্কিংয়ে অবস্থান ধরে রাখাই আমাদের লক্ষ্য নয়; বরং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় করতে আমরা কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নত করা, গবেষণার সুযোগ-সুবিধা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বৈশ্বিক মানের দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা তাঁদের অন্যতম অগ্রাধিকার।

এসব লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca