• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
প্রথম নাটকে পাঁচ হাজার টাকা সম্মানী পেয়েছিলেন বিদ্যা সিনহা মিম পপিকে চলচ্চিত্রে ফেরার আহ্বান জানালেন সেই গীতিকার আদনান আল রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, জুটি নিশো-মেহজাবীন জামিনের পর ফেসবুকে দুই শব্দের আপত্তিকর পোস্ট পরীমণির আদালত প্রাঙ্গণে পরীমণির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা ইউরোপজুড়ে একাধিক যাত্রীবাহী বিমানে আবার বোমা হামলার হুমকি নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় হামলাকারীরা দোকানের ভেতরে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার গফফারের চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত তরিকুল ইসলাম শেখ ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখের ছেলে।

তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, ডুমুরিয়ায় এক যুবককে গুলি করার ঘটনা তাঁরা জানতে পেরেছেন। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca