• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার প্রথমবারের মতো সাফে ভিএআর, ব্যবহার শুরু কখন থেকে? আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা শীতেও ত্বক থাকবে কোমল ও আর্দ্র, প্রতিদিনের যত্নে ১০ পরামর্শ ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক, ভোগান্তিতে নাগরিকরা পরিবার নিয়ে চলার জন্য টাইসর, রুমিয়ন নাকি ইনোভা ক্রিস্টা কোন টয়োটা গাড়ি সেরা? গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬ দুধের সঙ্গে কলা খেলে শরীরে কী হয়, জানুন উপকারিতা ও সতর্কতা

৩৬২ কোটি টাকায় ভূমি অটোমেশন পরামর্শক সেবা কিনবে সরকার

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় খতিয়ান ও হোল্ডিংয়ের তথ্য এন্ট্রি, যাচাই ও সংশোধনসংক্রান্ত পরামর্শক সেবা কিনতে ৩৬২ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ কাজের জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশকে সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবসহ কয়েকটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাবের আওতায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের অধীনে ‘খতিয়ান ও হোল্ডিংয়ের ডেটা এন্ট্রি, যাচাই ও সংশোধনসংক্রান্ত পরামর্শক সেবা’ কেনা হবে। এ কাজের মূল চুক্তিমূল্য ধরা হয়েছে ৩৬১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৯৫০ টাকা। প্রকল্পের এ অংশ বাস্তবায়নের জন্য ইউএনডিপি বাংলাদেশকে পরামর্শক হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এ প্রকল্পের আওতায় খতিয়ান ও হোল্ডিং-সংক্রান্ত তথ্য ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা, তথ্য যাচাই এবং প্রয়োজনীয় সংশোধনের কাজ করা হবে। ভূমি ব্যবস্থাপনার তথ্যভান্ডার আরও নির্ভুল ও ব্যবহারোপযোগী করার ক্ষেত্রে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

একই বৈঠকে মাদারীপুর জেলায় ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের আওতায় বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এসব স্থাপনা নির্মাণ করা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন (রিভার)’ প্রকল্পের অধীনে এ কাজ করা হবে। ৪০টি বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে মূল চুক্তিমূল্য ধরা হয়েছে ৩২৬ কোটি ১৯ হাজার ৭০৭ টাকা ৬২ পয়সা। কাজটি বাস্তবায়নের জন্য ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জন্য পাঁচটি প্যাকেজে কম্বল কেনার প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। ই-জিপি ব্যবস্থায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এসব কম্বল কেনা হবে। রাজস্ব বাজেটের আওতায় এ ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৭৩২ টাকা।

কম্বল কেনার পাঁচটি প্যাকেজের মধ্যে একটি প্যাকেজের জন্য জিসাস ফ্যাশন লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। ঢাকার ৬৬, হাজীপাড়া, ডিআইটি রোডের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca