• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা

৪ মাস জামিন পাবেন না এই দম্পতি: হাইকোর্ট

Reporter Name / ২৫১ Time View
Update : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

মোঃরফিকুল ইসলাম মিঠু:
বগুড়ার এক দম্পতি জামিন আবেদনে প্রতারণার আশ্রয় নেয়ায় চার মাস কোনো আদালতে জামিন চাইতে পারবেন না। শাশুড়ির শত কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায় গ্রেপ্তার হওয়া দম্পতির বিরুদ্ধে হাইকোর্ট এ আদেশ দিয়েছেন। ওই দম্পতি হলেন, আনোয়ার হোসেন রানা ও আকিলা সরিফা সুলতানা খানম আঞ্জুয়ারা।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তাদের জামিন আবেদন সরাসরি খারিজ করে এই আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী বলেন, গত বছরের ৩ ডিসেম্বর নিম্ন আদালতে তাদের জামিন আবেদন খারিজ হয়। ওই খারিজাদেশের বিরুদ্ধে তারা প্রথমে হাইকোর্টের একটি বেঞ্চে জামিন আবেদন করে। পরে তারা আরও একটি বেঞ্চে ফের জামিন আবেদন করে। সর্বশেষ এই আদালতে তারা জামিন আবেদন করে।

বিষয়টি আদালতের নজরে আসায় মঙ্গলবার তাদের আবেদন সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পাশাপাশি চার মাস তারা জামিন চাইতে পারবেন না বলে আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category