• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
‎রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের সৌজন্যে লক্ষ টাকা’র প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন অনলাইনে প্রতিবন্ধী ভাতার তালিকা দেখবেন যেভাবে এভারকেয়ার হাসপাতালের শিশু ডাক্তার লিস্ট, কার কাছে দেখাবেন সন্তানকে? অ্যাপোলো হাসপাতাল কলকাতার ডাক্তার লিস্ট, ঠিকানা, ফোন নম্বর ও অ্যাপয়েন্টমেন্টের নিয়ম লেকট্রিক গাড়ি কেনার আগে যে ১০টি বিষয় জানা জরুরি রৌমারীতে সড়ক দুর্ঘটনায় গ্রামীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু শীত আসতেই বাড়ে নিউমোনিয়ার শঙ্কা, সুরক্ষায় কী করবেন? নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার

‎রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের সৌজন্যে লক্ষ টাকা’র প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

‎
‎বাগমারা প্রতিনিধি:
‎
‎রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার জামগ্রামে শুরু হয়েছে লাখ টাকার প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট।
‎
‎বৃহস্পতিবার (১২ নভেম্বর, ২০২৬) বিকেল সাড়ে ৩টায় জামগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‎
‎‘সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব’-এর আয়োজনে এবং রয়্যাল আল্ট্রাসাউন্ড অ্যান্ড হসপিটালের সৌজন্যে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে দুটি দলের মধ্যকার আকর্ষণীয় ম্যাচের মাধ্যমে মাঠের লড়াই শুরু হয়। পরবর্তীতে নকআউট ও সেমিফাইনাল পেরিয়ে ফাইনাল খেলার মধ্য দিয়ে এই আসরের পর্দা নামবে।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মহসিন আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু।
‎
‎টুর্নামেন্টটির শুভ উদ্বোধন ঘোষণা করেন, রয়্যাল আল্ট্রাসাউন্ড অ্যান্ড হসপিটালের পরিচালক এমএ মোঃ আব্দুল মালেক সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর কৃষক দলের সদস্য সচিব মোঃ আঃ আজিম (আল-আমিন)-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎অনুষ্ঠানে সাবেক মেয়র বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। গ্রামীণ পর্যায়ে এ ধরনের বড় টুর্নামেন্ট তরুণদের ক্রীড়ামুখী করতে এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে বিকেল থেকেই জামগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আশেপাশের ইউনিয়ন ওর্যাড থেকে ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca