• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শেষ ম্যাচে টস হারলো বাংলাদেশ

Reporter Name / ৩৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজ হার ঠেকাতে দ্বিতীয় ও টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে চট্টগ্রামে বিস্ময়জাগনীয় এক জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজ ঢাকায় আরেকটা জয় পেলেই মুমিনুল হকের দল হোয়াইটওয়াশড। ম্যাচ ড্র হলেও ১-০ ব্যবধানে সিরিজ হারতে হবে বাংলাদেশকে। সিরিজ হার ঠেকাতে জয়ের বিকল্প নেই।

ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের রীতিমতো উড়িয়ে দিয়ে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশ। চতুর্থ ইনিংসে সফরকারীদের ৩৯৫ রানের টার্গেট দেয় স্বাগতিকরা। অতীতে এশিয়ার মাটিতে এতো রান তাড়া করে জিতেনি কোনো দল।

কিন্তু অভিষিক্ত কাইল মায়ার্সের অবিশ্বাস্য এক ডাবল সেঞ্চুরিতে সব লন্ডভন্ড হয়ে গেল। বাংলাদেশের জয়ের সম্ভবনাকে উড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে অবিশ্বাস্য এক জয় এনে দেন মায়ার্স।

মিরপুরের পরিসংখ্যানও হয়তো আত্মবিশ্বাস বাড়াবে সফরকারীদের। শের-ই-বাংলায়ে এর আগে তিন টেস্ট খেলে দুটিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সাফল্যের হার ৬৬.৬৬, যেখানে এই স্টেডিয়ামে টেস্টে বাংলাদেশের সাফল্যের হার ৩০ শতাংশ। ২০ টেস্ট খেলে জয় ৬টিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca