• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম

হরমুজে নৌমাইনে আঘাত, আগুনে দুই তেলবাহী জাহাজ

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় নৌমাইনে আঘাত পেয়ে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। জাহাজ দুটি রাডার ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে গোপনে প্রণালিটি পার হওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে সংস্থাটি।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি অনুমোদনহীন পথে চলাচলের একপর্যায়ে নৌমাইনে আঘাত হানে। এতে উভয় জাহাজে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। জাহাজ দুটির একটিকে সুপারট্যাংকার বলে উল্লেখ করা হয়েছে।

তবে জাহাজগুলোর নাম, মালিকানা, কোন দেশের পতাকাবাহী কিংবা সেগুলোতে কতজন নাবিক ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি আইআরজিসি। আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা-ও স্পষ্ট নয়। ইরানের এই দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান। দেশটির দাবি, এই জলপথ দিয়ে চলাচল করতে হলে জাহাজগুলোকে ইরানের কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া চলাচলের চেষ্টা করা জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তেহরান।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে এ পথে জাহাজ চলাচলে যেকোনো ধরনের বিঘ্ন আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারে প্রভাব ফেলতে পারে। চলমান সংঘাতের মধ্যে নতুন এ ঘটনা সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

সূত্র: আইআরজিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca