• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরের শার্শায় যুবক হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকাসহ চারজন আটক খরচের চাপে দিশেহারা কৃষক, তবু সালথার মাঠজুড়ে পাটের সবুজ সমারোহ নাচোলে সরকারীভাবে ধান, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাচোলে সরকারীভাবে ধন, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের

দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ৩০৮ Time View
Update : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এর অফিস কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। কেক কাটা অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহম্মেদ আনোয়ার আল শহীদ জুয়েল, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, সহসভাপতি সোহেল রানা, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু,আমার সংবাদ প্রত্রিকার নাচোল প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক সকালের সময় পত্রিকার নাচোল প্রতিনিধি মোঃ নাসিম, দৈনিক ডোনেট বাংলাদেশ প্রত্রিকার নাচোল প্রতিনিধি জমির উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ আলী প্রমূখ। সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের বলেন,“দৈনিক আমার সংবাদ প্রত্রিকাটির মঙ্গল কামনা করছি। জনপ্রিয় এই পত্রিকাটি ইতিমধ্যে পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আগামী দিনে এই পত্রিকার মাধ্যমে এই এলাকার বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশ করে এলাকার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।” নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার বলেন,“গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। এই মিডিয়া জাতিকে সঠিক দিক নির্র্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। দৈনিক আমার সংবাদ পত্রিকাটি তেমনি ভূমিকা পালন করে যাচ্ছে। দেশে হলুদ সাংবাদিকতা ভরে গেছে এই জাতীয় সাংবাদিকতা পরিহার করতে হবে।” দৈনিক আমার সংবাদ প্রত্রিকার নাচোল প্রতিনিধি মনিরুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন,“দৈনিক আমার সংবাদ পত্রিকাটি নির্যাতিত মানুষের মুখপাত্র হিসাবে কাজ করে যাচ্ছে। জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। আগামী দিনে প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category