• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালের টিকিট পেল পাকিস্তান মিসর, পাকিস্তান ও সৌদি আরবে শর্তহীন সামরিক সহায়তার বিরোধিতা এল-সায়েদের সৌদি স্থাপনা ও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের সৌদি স্থাপনা ও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের ৩০ বছরের আগেই বিলিয়নিয়ার, ফোর্বসের তালিকায় তরুণ ধনকুবের কারা? মিয়ানমারের রাখাইনে আশ্রয়শিবিরে জান্তার বিমান হামলা, নিহত ১২ উপাচার্যের সামনেই কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারি, ৮ দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করবে গুগল, মিলবে যেসব সুবিধা এমপি নুসরাত তাবাসসুমের পিতার বিরুদ্ধে দৌলতপুরে মামলা দায়ের রামপালে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ, চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগ

সৌদি স্থাপনা ও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের জ্বালানি স্থাপনা এবং ইয়েমেনের লাহিজ প্রদেশে সৌদি সমর্থিত সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। লাহিজে সেনাসমাবেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি কয়েক ডজন সেনা হতাহত এবং বহু সামরিক যান ধ্বংসের দাবিও করেছে গোষ্ঠীটি। তবে এসব দাবির স্বাধীন কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১৪ নভেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এসব দাবি করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের একটি পাম্পিং স্টেশন রয়েছে।

এর আগে বৃহস্পতিবারও সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের একটি পাম্পিং স্টেশন, লোহিত সাগর উপকূলের ইয়ানবুর একটি তেল স্থাপনা এবং রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি ভবনে হামলার দাবি করেছিল হুতিরা। এসব হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানিয়েছিল গোষ্ঠীটি। তবে লক্ষ্যবস্তুতে হামলার প্রকৃত প্রভাব ও ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ইয়েমেনের লাহিজ প্রদেশের খারাজ এলাকায় সৌদি সমর্থিত সেনাদের কয়েকটি সমাবেশস্থল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবিও করেছেন ইয়াহিয়া সারি। তাঁর দাবি, এসব হামলায় কয়েক ডজন সেনা নিহত ও আহত হয়েছেন এবং বহু সামরিক যানবাহন ধ্বংস হয়েছে। তবে হতাহতের এই সংখ্যা কিংবা সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি সমর্থিত বাহিনীর পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, শনিবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া দুটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে হুতিদের দাবি করা জ্বালানি স্থাপনা ও লাহিজের সেনাসমাবেশে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনাকে ঘিরে হামলা-পাল্টাহামলার ঘটনা বাড়ছে। বিশেষ করে দেশটির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে সৌদি আরব এই পাইপলাইন ব্যবহার করে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের দিকে দৈনিক বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করছে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca