• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে শ্যালো ইঞ্জিন চালিত ও ট্রাক্টর চালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

Reporter Name / ৪০২ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় ২০ নভেম্বর শুক্রবার থেকে শ্যালো ইঞ্জিন চালিত ও ট্রাক্টর চালিত সকল প্রকার যানবাহনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

নতুন সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘন্টা ইঞ্জিন চালিত ও ট্রাক্টর চালিত সকল প্রকার যানবাহন শহরে প্রবেশ বা চলাচলে নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন জানান, মর্মান্তিক দুর্ঘটনায় ৯ জন শ্রমিক নিহতে জেলা পুলিশ শোকাহত। ঘটনাস্থলে এসপি স্যার ছুটে যান সকালেই। সান্তনা দেন নিহত আহতদের পরিবারকে।

ওসি মোজাফফর হোসেন আরও জানান, রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত যানবাহন চলাচল করতে পারবে। আর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ থাকবে। নতুন এ নির্দেশনা মানতে পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব স্যার সকলের সহযোগিতা কামনা করেছেন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারিক বাজার এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে ইঞ্জিন চালিত ধান বোঝাই ভ্যান উল্টে ৯ জন ধানকাটা শ্রমিক নিহত হয়েছে। আহত হয় আরও কয়েকজন শ্রমিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category