• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

Reporter Name / ২৬০ Time View
Update : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

মোঃ মিলন আলীঃ- কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাত পরিচয়ের (২৩) এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) সকালে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর জিকে ক্যানেল থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শাহজালাল জানান, ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর জিকে ক্যানেলের নিচে অজ্ঞাত ওই নারীর বিবস্ত্র লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে কি কারণে এ হত্যাকান্ড তা এখনও জানা যায়নি। মরদেহটির ময়নাতদন্ত শেষ হলেই মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category