• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা নাচোলে বীনা মুল্যে ৫৬২০ প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ

গোমস্তাপুরে নবজাতক শিশু উদ্ধার

Reporter Name / ২৩৯ Time View
Update : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

গোমস্তাপুরে নবজাতক শিশু উদ্ধার
শফিকুল ইসলাম, গোমস্তাপুর : খাড়িতে ছেড়া গামছা মুড়িয়ে পড়েছিল একদিনের ফুটফুটে শিশু। শিশুটি অপকটে আকাশের দিকে তাকিয়ে চেয়ে কি যেন খুঁজছিল। ছিলনা কেউ পাশে। বুধবার দুপুরে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মেহেরপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী হাসিনা বেগম ছাগলের ঘাঁস কাটতে যাওয়ার পথে খামাড়বাড়ি ও গোপিনাথপুর গ্রাম সংলগ্ন খাড়িতে ওই শিশুটিকে দেখতে পায়। নবজাতক শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নবজাতক মেয়ে শিশুটিকে দেখতে ভিড় জমায়। নবজাতকটি কার সন্তান এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। পরে স্থানীয়রা নবজাতক শিশুটির খবর উপজেলা নিবার্হী অফিসার মিজানুর রহমানকে অবহিত করেন। ইউএনও’র পরামর্শে স্বানীয় ইউপি সদস্য মুকসেদুল হকসহ অন্যরা নবজাতক শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা নিবার্হী অফিসার মিজানুর রহমান নবজাতক শিশুটিকে দেখতে গিয়ে তার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা করেন। এ সময় তিনি ডাক্তার ও নার্সদের তত্বাবধানে নবজাতক শিশুটিকে আপাতত রাখার পরামর্শ দেন । কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন জানান, নবজাতক শিশুটি বর্তমানে আশঙ্কামুক্ত। ইতিমধ্যে নবজাতক শিশুটিকে নেয়ার জন্য হাসিনাসহ অনেকেই আগ্রহ প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category