• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
কুবির প্রযুক্তি প্রদর্শনীতে প্রথম নোবিপ্রবির শিক্ষার্থীর স্মার্ট মাছ চাষ প্রকল্প সারাদেশে তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুইবার ইনজেকশনেই এইচআইভি প্রতিরোধ, নতুন ওষুধে আশার আলো ২৭ হাজার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের আওতায় আনছে এনবিআর ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহে নতুন নির্দেশনা এক দিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত? জুমার দিনে কোন আমল করলে মিলবে বিশেষ সওয়াব? মার্কিন নিষেধাজ্ঞার ধাক্কা, চার দেশে সার্ভার পাঠানো বন্ধ করছে এনভিডিয়া হজযাত্রীদের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

Reporter Name / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় দেশের পাঁচ বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে সেসব এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca