• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাজাপুরে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি

লক্ষ্মীপুর জেলার রায়পুরে অস্ত্রসহ ৭ জলদস্যু আটক

Reporter Name / ২৫৮ Time View
Update : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

মুহাম্মদ মনজুর হোসাইন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৭ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) ভোরে কোস্টগার্ড রায়পুর স্টেশনের সদস্যরা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫টি রাম দা, ১ চোখা রাকসা,১টি চাইনিজ কুড়াল,১টি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। এছাড়া জলদস্যুদের নৌকা তল্লাশি করে এসব ধারালো অস্ত্র ও ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

আটককৃতরা হল- মো. আক্তার মোল্লা (২৮), মো. দীন ইসলাম হাওলাদার (২৫), বাকের সিকদার (২৬), মুক্তার মোল্লা (২০), ইসমাইল মোল্লা (২২), আক্তার রাঢ়ি (২৩) ও সফিক হাওলাদার (২০)। তারা সবাই বরিশালের মান্দ্রা চর ভুসিরা অঞ্চলের বাসিন্দা। জব্দকৃত অস্ত্র ও অন্যান্য মালামালসহ রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তাদের গ্রেফতার করা হয়েছে এমন সংবাদের শুনে নিয়মিত টলারে মাছ শিকার করা মাঝিরা আনন্দ উল্লাস করে।

কোস্টগার্ডের পেটি অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, বাংলাদেশ কোস্টগার্ড তাদের আওতাভুক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category