• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক পরীক্ষা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শিক্ষার্থীদের হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, অল্পের জন্য রক্ষা সৌদি আরবে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা, গোপালগঞ্জ নিয়ে উদ্বেগ শিক্ষামন্ত্রীর শিক্ষার মান বাড়ানোই প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, জানালেন শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী পিজি হাসপাতালে কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন? চোরাচালান ঠেকাতে ইরাকে দুই ডিভিশন সেনা মোতায়েন ডিসেম্বরে চালু হচ্ছে নতুন উপবৃত্তি কর্মসূচি, আসছে নতুন সুবিধা

সৌদি আরবে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সৌদি আরবে বসবাস, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৯ হাজার ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অবৈধভাবে দেশটিতে প্রবেশ ও বের হওয়ার চেষ্টাকারীরাও রয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৭৯৭ জন বসবাসসংক্রান্ত আইন, ২ হাজার ৬২৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৭৪৯ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৭৩ জন এবং দেশটি থেকে বের হওয়ার চেষ্টাকালে ২১ জনকে আটক করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় ও কাজের সুযোগ দেওয়ার অভিযোগে আরও ২৩ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। এ ছাড়া এ ধরনের কাজে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

অবৈধভাবে প্রবেশে সহযোগিতা কিংবা আইন লঙ্ঘনের বিষয়ে তথ্য দিতে মক্কা ও রিয়াদ অঞ্চলের বাসিন্দাদের ৯১১ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯ অথবা ৯৯৬ নম্বর নির্ধারণ করা হয়েছে।

সূত্র: আরব নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca