• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান পীরগঞ্জে জ্বালানি তেল নিয়ে কারসাঁজির ভিডিও করায় সাংবাদিকের উপড় হামলা, মোবাইল কোর্টে ফিলিং স্টেশনের জরিমানা মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ভোজ্যতেল, চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানা।

Reporter Name / ২৫৩ Time View
Update : বুধবার, ৩ মার্চ, ২০২১

ভোজ্যতেল, চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানা।

৮৬ টি প্রতিষ্ঠানকে ১৬ লক্ষ ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায়।

০২ মার্চ ২০২১:

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ সারাদেশে এ অভিযান পরিচালিত হয়।
মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি এমপি এর সার্বিক নির্দেশনায় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মোঃ জাফর উদ্দীন এর পরামর্শ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা মহানগরীর গুলশান, কারওয়ান বাজার এলাকা ও ঢাকা জেলার ধামরাই উপজেলায় ইটভাটায় অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাগফুর রহমান, রোজিনা সুলতানা, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিক ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার।

এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
তদারকিকালে বেবি ফুড আইটেম বিক্রয় প্রতিষ্ঠান এবং টিসিবির সয়াবিন তেলের অবৈধ মজুদ ও বিক্রয়ের জন্য জরিমানা করা হয় এবং ভোজ্যতেল,চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ঔষধ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য, নকল পণ্য, ওজনে কারচুপি ও ইট পরিমাপে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ৮৬ টি প্রতিষ্ঠানকে ১৬,১২,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তদারকিকালে ভোজ্যতেল, চাল ,আলু ও পেঁয়াজের মূল্য নিয়ে কারসাজি না করা এবং বাধ্যতামূলকভাবে পণ্যের ক্রয় রসিদ ও মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের সচেতন ও সতর্ক করা হয়।
এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা বলেন, নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনাকারী সকল ব্যবসায়ীকে এ অধিদপ্তর সবসময় সাধুবাদ জানায়। ভোক্তা ও ব্যবসাবান্ধব একটি সুশৃঙ্খল বাজারব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যবসায়ীগণের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।
এছাড়াও মাস্ক পরার প্রতি গুরুত্ব আরোপ করে সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে পণ্য ক্রয়- বিক্রয়ের অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category