• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহ/২৬ এর উদ্বোধন গোপালপুরে ‘বাকি খাওয়া’ নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার! বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে জ্বালানি তেল সংগ্রহে অনভিপ্রেত ঘটনা প্রশাসনের ব্যখ্যা বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন রামুতে ইউপি সদস্য অপহৃত: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, জনমনে চরম আতঙ্ক নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

মুন্ডমালা পৌরসভার দায়িত্বভার গ্রহণ করলেন মেয়র-কাউন্সিলররা

Reporter Name / ২৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

রাজশাহী বিভাগীয় প্রধান সোহানুল হক পারভেজ : রাজশাহীর তানোরের মুন্ডমালা পৌরসভায় দায়িত্বভার গ্রহণ করলেন মেয়র এবং কাউন্সিলররা।

বুধবার মুন্ডমালা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সকাল ১১টায় পৌরসভার আয়োজনে নবনির্বাচিত মেয়র সাইদুর রহমান ও কাউন্সিলরদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে এবং মেয়াদ উত্তীর্ন মেয়র গোলাম রাব্বানী ও কাউন্সিলরদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়।

মুন্ডমালা পৌরসভা নবনির্বাচিত মেয়র সাইদুর রহমান বলেন, মুন্ডমালা পৌরসভা নির্বাচনে বিএনপি, আওয়ামীলীগের প্রার্থী ছিলো। আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম। তবুও জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়েছে। তাতে আমি সবার নিকট চিরো কৃতজ্ঞ। আমার জন্য আপনারা দোয়া করবেন, যেন আমি আপনাদের দেয়া দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব একেএম আতাউর রহমান খান মেয়র কাকনহাট পৌরসভা, গোদাগাড়ী ও সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ জাতিয় কমিটি, মোঃ আব্দুল্লাহ আল-মামুন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ তানোর উপজেলা শাখা, মোঃ মনিরুল ইসলাম বাবু নবনির্বাচিত মেয়র গোদাগাড়ী পৌরসভা, মোঃ ইমরুল হক নবনির্বাচিত মেয়র তানোর পৌরসভা ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ তানোর পৌর শাখা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিটি ওয়ার্ড এর জনগণ সহ বিভিন্ন স্থান থেকে আগত নেতা কর্মীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ গোলাম রাব্বানী মেয়র ও সভাপতি তানোর উপজেলা আওয়ামীলীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category