• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সেই চেয়ারম্যানের বিরুদ্ধে এবার কাদের মির্জার সহযোগীর জিডি

Reporter Name / ৩০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

সেই চেয়ারম্যানের বিরুদ্ধে এবার কাদের মির্জার সহযোগীর জিডি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যক্তিগত অফিসে ককটেল হামলার শিকার সেই ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের বিরুদ্ধে এবার উল্টো থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

আলোচিত মেয়র কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী আমেরিকা প্রবাসী আইয়ুব আলী বাদী হয়ে এ জিডি (নং-৮৪) করেছেন বলে থানার ওসি মীর জাহেদুল হক রনি বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় নিশ্চিত করেছেন।

জিডিতে ককটেল বিস্ফোরণের বিষয়টি উল্লেখ করে এজন্য তাকে ও তার নেতাকর্মীদের দায়ী করতে পারে বলে উল্লেখ করেছেন আইয়ুব আলী।

তবে কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে নানান অপরাজনীতিতে জড়িয়ে পড়েছেন কাদের মির্জা ও তার লোকজন।

উল্লেখ্য, গত ১ মার্চ সোমবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জের মুছাপুর বাংলা বাজারে স্থানীয় মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের ব্যক্তিগত অফিসে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এজন্য কাদের মির্জার সহযোগী আইয়ুব আলী ও তার লোকজনকে দায়ী করেন ওই চেয়ারম্যান।

(তথ্যসুত্র : জাগো নিউজ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca