• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

নওগাঁয় ডিবি’র বিশেষ অভিযানে গাঁজা ও মোটর সাইকেলসহ মাদক সম্রাট আটক

Reporter Name / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

সোহেল চৌধুরী রানা, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা পুলিশ ডিবি’র বিশেষ অভিযানে ০৪ (চার) কেজি গাঁজা ও একটি মোটর সাইকেলসহ মাদক সম্রাট-মোঃ শহিদুল ইসলাম শহিদ (৩৫) কে আটক করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানাযায়, বুধবার সন্ধ্যায় সদর থানাধীন কৃত্তিপুর এলাকায় এসআই মোঃ সোহেল রানা, এএসআই মোঃ ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান পরিচলনা করেন। এসময় একাধীক মাদক মামলার আসামী “মাদক সম্রাট” কিত্তিপুর সরদার পাড়া গ্রমের মোঃ আব্দুল গফুরেরর ছেলে “মাদক সম্রাট” শহিদুল ইসলাম শহিদ’কে ০৪(চার) কেজি গাঁজা ও গাজাঁ বহনের একটি হিরো হাংক মোটর সাইকেলসহ আটক করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানাগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca