• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

গোসলের ভিডিওর ভয় দেখিয়ে ধর্ষণ, দেবর গ্রেফতার

Reporter Name / ২৭৭ Time View
Update : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

গোসলের ভিডিওর ভয় দেখিয়ে ধর্ষণ, দেবর গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম মিঠু || খুলনার পাইকগাছায় গোপনে গোসলের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভাবিকে ধর্ষণ ও চাঁদা দাবির অভিযোগে সমীরণ মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মার্চ) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (৩ মার্চ) পাইকগাছা থানার লতা ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বুধবার ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর আসামি সমীরণ মণ্ডলকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ’

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী ডুমুরিয়া থানার হেতালবুনিয়া এলাকায় একটি মুরগির ফার্মে কাজ করেন। তার বাড়িতে গোত্রীয় সম্পর্কের ভাই সমীরণ মণ্ডলের যাতায়াত ছিল। এ সুযোগে ভাবির সঙ্গে সখ্য গড়ে তোলেন সমীরণ।

সুযোগ বুঝে গত বছরের ৪ মে গোপনে ভাবির গোসলের ভিডিও ধারণ করে সমীরণ। পরে তা দেখিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকার ধর্ষণ করে। পরে ভিডিও ডিলিট করার শর্তে আবারও ধর্ষণ করে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীকে বাড়ি থেকে বের করে দেন তার স্বামী।

এরপর বুধবার (৩ মার্চ) রাতে পাইকগাছা থানায় নারী নির্যাতন ও দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী। ওই মামলায় রাতেই আসামি সমীরণকে গ্রেফতার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca