• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাজাপুরে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি

বীরগঞ্জে দু’দিনে জুয়া ও মাদকের সাথে জরিত কিশোরসহ ১৪জন গ্রেফতার

Reporter Name / ২১৬ Time View
Update : সোমবার, ৮ মার্চ, ২০২১

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে গত শনি ও রবিবার গভীর রাতে দু’দিনে জুয়া ও মাদকের সাথে জরিত কিশোরসহ ১৪ জনকে গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেটচ আদালতে সোপর্দ ও মামলা করা হয়েছে।

বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসি আব্দুল মতিন প্রধানের নেতৃত্ব্বে একদল পুলিশ উপজেলা সদর থেকে ৪০ কিলোমিটার উত্তরে পলাশবাড়ী ইউনিয়নের ভান্ডেরাই গ্রামের জনৈক আক্তার হোসেনের মুরগীর ফার্ম সংলগ্ন বাঁশ ঝাড়ে অভিযান চালায়।

এতে জুয়া খেলার অপরাধে ভান্ডেরাই গ্রামের মনির হোসেন (৪১), আব্দুস সাত্তার ( ৬০), ঝলঝলি গ্রামের সামসুল আলম (৩৯), আরাজী মিলনপুর গ্রামের মোশারফ হোসেন (৪৭), ঠাকুরগাঁও সদর খামার ভোপল গ্রামের আকবর আলী (৪৯)কে গ্রেফতার করা হয়।

একই ইউনিয়নের বাহাদুর বাজারের তামিম ফার্মেসীতে অভিযান চালিয়ে নেশাজাতীয় নিষিদ্ধ ১৫ পিস সিনটা ট্যাবলেট সহ মুচিবাড়ি গ্রামের মোশারফ হোসেন (৩২) ও কার কিশোর ছেলে সিয়াম (১৫)কে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে নং- ৪(৩)২১ মামলা দায়ের করে।

এর আগে গত শনিবার রাতে সুজালপুর গ্রামের নুর আলম (৩৫), সরকারী কলেজ মোড়ের নুর ইসলাম(৫০), নারায়ণ চন্দ্র রায় (৩৬), বশির(৩০), রতন চন্দ্র (২০), মরিচা চৌধুরী পাড়ার কালু মিয়া (৩২) ডাবরা জিনেশ্বরী গ্রামের কেশব চন্দ্র (৪০)কে গ্রেফতার করে।

মাদকের সাথে জরিত প্রত্যেকের কাছে গাজা, ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের ও গত রবিবার জেলা ম্যাজিষ্ট্রেটচ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category