• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

অবৈধ ও নকল পিভিসি পাইপ ও প্লাস্টিকের কারখানায় অভিযান

Reporter Name / ২১৮ Time View
Update : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

রংপুর নগরের মাহিগঞ্জ খাসবাগ এলাকায় অবৈধ ও নকল পিভিসি পাইপ ও প্লাস্টিকের কারখানায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আজ (৯ মার্চ) বিকেলে রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে র‍্যাব-১৩ ও বিএসটিআই এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

এসময় বিএসটিআই এর অনুমোদনহীন এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় পিভিসি পাইপ ও প্লাস্টিক উৎপাদনকারী ৩ টি কারখানায় অভিযান পরিচালিত হয়। বিএসটিআই এর অনুমোদনহীন এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় পিভিসি পাইপ ও প্লাস্টিক উৎপাদনের দায়ে ৩ টি কারখানার মালিককে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মাহিগঞ্জ খাসবাগ এলাকায় আজিজ পাইপ ফ্যাক্টরি, তমিজ পাইপ ফ্যাক্টরি ও এমএইচ পাইপ ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালিত হয়।

অনুমোদনহীন এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় পণ্য উৎপাদন কার্যক্রম প্রতিরোধে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca