• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পুনরায় শুরু হলো টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার কার্যক্রম রাস্তা ঠিক করতে এসে উল্টো ইট তুলে নিয়ে পালিয়েছে এলজিইডি’র ঠিকাদার মৌলভীবাজারে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে নির্মম হত্যা; ঘাতক গ্রেফতার কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬। গ্রামজুড়ে হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে শতাধিক আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দূর্ঘটনায় নিহত-২ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নওগাঁয় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজাপুরে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নারী পুলিশ সদস্যদের বড় এলইডি টিভি উপহার দিলেন এসপি আবদুর রকিব

Reporter Name / ৩১১ Time View
Update : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে নারী পুলিশ সদস্যদের বড় এলইডি টিভি উপহার দিলেন এসপি আবদুর রকিব

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এসপি এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) বিশ্ব নারী দিবস উপলক্ষে ব্যারাকে বসবাসরত নারী পুলিশ সদস্যদের বিনোদনের জন্য এলইডি টিভি উপহার হিসেবে প্রদান করেছেন।

১১ মার্চ বৃহস্পতিবার এ উপহার তুলে দেন এসপি। এ সময় তিনি উপস্থিত নারী পুলিশ সদস্যদের সালাম গ্রহণ করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।

অপরদিকে গত ১ মার্চ দুপুর ১২ টার দিকে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও সালাম জানান এসপি আবদুর রকিব।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে নির্মিত স্মৃতিস্তম্ভে প্রতি বছরের ন্যায় এবারও ফুলেল শ্রদ্ধা জানান অফিসাররা।

পরে এসপি শহীদ পুলিশ সদস্যদের পরিবারের খোঁজখবর নেন এবং আইজিপি ও জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

এ ছাড়াও বৃহস্পতিবার আম্র কাননে ঘেরা জেলা পুলিশ সুপার কার্যালয়ে “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ স্লোগানকে সামনে রেখে মাসিক কল্যাণ সভা ও নিয়মিত আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন, ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার, ওসি তদন্ত কবির হোসেন, ওসি অপারেশন মিন্টু রহমানসহ পুলিশের বিভিন্ন গোয়েন্দা শাখার অফিসারবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category