• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা কুসুমকলি এনজিওর পরিচালক, থানায় অভিযোগ

Reporter Name / ১৯১ Time View
Update : শনিবার, ১৩ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রাহকের প্রায় ৪ কোটি টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কুসুমকলি পল্লী উন্নয়ন সোসাইটি নামের এক এনজিওর পরিচালকের বিরুদ্ধে। এ নিয়ে উক্ত এনজিওতে কর্মরত প্রায় ৭০ জন কর্মকর্তা ও কর্মচারীর পক্ষে এরিয়া ম্যানেজার নিয়ামত আলী শিবগঞ্জ থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি বলেন, কুসুমকলি পল্লী উন্নয়ন সোসাইটি নামের এনজিওটি চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ১১ টি শাখা নিয়ে চলছিল। উক্ত সংস্থাটির উন্নয়নের জন্য আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার জনগনের মধ্যে সঞ্চয়, এফডিআর ও ঋণ কার্যক্রম চালিয়ে আসছিলাম। কিন্তু গত ৩ মার্চ থেকে উক্ত সংস্থাটির নির্বাহী পরিচালক খাইরুল ইসলাম বিভিন্ন গ্রাহকের প্রায় ৪ কেটি টাকা আত্নসাতের লক্ষ্যে আত্নগোপনে রয়েছে। ধীরে ধীরে বিষয়টি জানাজানি হলে গ্রাহকগণ আমাদের নিকট ছুটে আসে এবং গত ৫ মার্চ ২০২১ তারিখে আমরা ২০ জন কর্মচারী সংস্থার নির্বাহী পরিচালক খাইরুল ইসলামের বাড়িতে খোঁজ নেয়ার জন্য গেলে তার স্ত্রী ও ভাই সহ কয়েকজন লোক আমাদেরকে কোন সদুত্তর দিতে পারেনি। এমতাবস্থায় আমরা সকল কর্মকর্তা ও কর্মচারীগণ মিলে নির্বাহী পরিচালক খাইরুল ইসলামের সন্ধান ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহনের মাধ্যমে আত্নসাৎকৃত অর্থ উদ্ধার করে গ্রাহকদের নিকট ফিরিয়ে দেয়ার নিমিত্তে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এদিকে সরেজমিনে শিবগঞ্জের ত্রিমোহনী বাজারে কুসুমকলি পল্লী উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ে গেলে কার্যালয়ের সামনে ভুক্তভোগী শত শত গ্রাহক ও দিশেহারা কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা যায়। এসময় উক্ত সংস্থায় কর্মরত ম্যানেজার, এরিয়া ম্যানেজার ও বিভিন্ন ব্রাঞ্চ ম্যানেজার সহ ভুক্তভোগী শত শত গ্রাহক সংস্থার নির্বাহী পরিচালক খাইরুল ইসলামকে উদ্ধার করে গ্রাহকের প্রায় ৪ কোটি টাকা ফিরিয়ে দেয়া সহ তার কঠোর শাস্তি দাবী করেন। শিবগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগের তদন্ত কর্মকর্তা শ্যামল চন্দ্র জানান, আমি অভিযোগ পেয়ে কয়েকবার অভিযোগে উল্লেখিত সংস্থার নির্বাহী পরিচালক আত্নগোপনকারী খাইরুল ইসলামের বাড়িতে গেছি কিন্তু এখন পর্যন্ত কোনভাবেই তার কোন সন্ধান মেলেনি। বিষয়টি আমাদের নজরে আছে। তবে তার বিরুদ্ধে মামলা হলে তাকে আইনের আওতায় নিয়ে আসা আরো সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category