• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

১০ বছরে প্রায় ৭৩ কোটি টাকা জরিমানা ভোক্তা অধিদফতরের

Reporter Name / ২৯১ Time View
Update : রবিবার, ১৪ মার্চ, ২০২১

ইয়াসির আরাফাত রিপন :

প্রতিষ্ঠার পর থেকে একের পর এক ভোক্তা স্বার্থবিরোধী অভিযান পরিচালনা করে আসছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শুরুতে অভিযানের পরিমাণ কম হলেও ধীরে ধীরে এর পরিধি বাড়তে থাকে। যদিও চাহিদা অনুযায়ী এখনও জনবল নেই অধিদফতরের।

জেলা পর্যায়ে মাত্র একজন করে সহকারী পরিচালক নিয়ে চলে অভিযান। তবুও সপ্তাহের প্রায় সব দিনই চলে অভিযান। এমনকি সাপ্তাহিক ছুটির দিনও বাদ পড়ছে না বাজার তদারকি থেকে।

অধিদফতর সূত্রে জানা যায়, শুরুতে ২০০৯ থেকে ২০১০ সালে মাত্র সাতটি বাজারে অভিযান চালানো হয়। সে সময় ৫৪টি প্রতিষ্ঠানকে এক লাখ ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। স্ব-উদ্যোগে অধিদফতর বাজার মনিটরিং করলেও তখন কোনো ব্যক্তি থেকে অভিযোগ আসেনি।

২০২০-২১ অর্থবছর এখনও শেষ না হলেও চলতি অর্থবছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৯ হাজার ৮৫১টি অভিযান পরিচালনা করা হয়। যার মধ্যে ১৬ হাজার ৯৫৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করে ১০ কোটি ২৩ লাখ এক হাজার ৭০০ টাকা আদায় করে অধিদফতর। এসময় শুধু ব্যক্তি পর্যায়ে ৬ হাজার ৮২৭টি অভিযোগ আসে। এর মধ্যে অভিযোগ নিষ্পত্তির সংখ্যা ৬ হাজার ৮০০টি।

কেউ যদি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দেয়, সেটি সঙ্গে সঙ্গে আমলে নেয় অধিদফতর। ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যে জরিমানা অধিদফতর করে তার ২৫ শতাংশ অভিযোগকারীকে দেয়া হয়। দ্রুত সময়ে অভিযোগের নিষ্পত্তি হওয়ায় অপরাধীর বিরুদ্ধে অভিযোগ করতে আগ্রহ বাড়ছে মানুষের মাঝে।

অধিদফতর সূত্র জানায়, গত ১০ বছরে, অর্থাৎ ২০০৯-১০ থেকে ২০২০-২১ অর্থবছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৪১ হাজার ১০৭টি বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। এ সময় ৯৭ হাজার ৩০৯টি জরিমানা করে ৭২ কোটি ৮৪ লাখ ৬ হাজার ৪৫০ টাকা আদায় করা হয়।

এর মধ্যে ২৫ শতাংশ হারে জরিমানার অর্থ অভিযোগকারীকে দেয়া হয়। বাকি টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। অর্থাৎ অভিযোগকারীকে দেয়া হয়েছে এক কোটি ১৬ লাখ ২৫২ টাকা, সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে ৭১ কোটি ৬৫ লাখ ৩৬ হাজার ১২৩ টাকা।

আলোচিত সময়ে মোট ৩৯ হাজার ৮০১টি অভিযোগ আসে অধিদফতরে। অভিযোগ নিষ্পত্তি হয়েছে ৩৭ হাজার ৯০৯টি। অনিষ্পত্তি বা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ১৮৯২টি। অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে দণ্ডিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬ হাজার ৭৪৫টি, ২৫ শতাংশ হিসাবে জরিমানার অর্থ পেয়েছে ৬ হাজার ৬৪৫ জন।

অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে আদায়কৃত জরিমানা হলো ৪ কোটি ৭০ লাখ ৮৬ হাজার ৮ টাকা। অভিযোগকারীকে জরিমানা থেকে দেয়া হয়েছে এক কোটি ১৬ লাখ ২৫২ টাকা।

এ বিষয়ে অধিদফতরের এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘মহামারিতেও বাণিজ্যমন্ত্রী, সচিব ও ডিজি স্যারের নির্দেশনায় অধিদফতরের কর্মকর্তারা আস্থার সঙ্গে কাজ করে যাচ্ছেন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভোক্তা আইন বিষয়ে সবাইকে সচেতন করা হচ্ছে। জরিমানা করাটাই মুখ্য বিষয় না, আমরা চাই ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতনতা। আমাদের নিয়মিত অভিযানের পাশাপাশি ভোক্তার অভিযোগ নিয়েও অভিযান পরিচালনা করা হচ্ছে। মহামারির মধ্যেও আমরা দ্রুত সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তির চেষ্টা করেছি। এ সফলতা অধিদফতরের, বাণিজ্য মন্ত্রণালয়ের।’

এ প্রসঙ্গে অধিদফতরের মহাপরিচালক (ডিজি) বাবলু কুমার সাহা বলেন, ‘আমরা প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনছি। নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকারী সকল ব্যবসায়ীকে এ অধিদফতরে সব সময় সাধুবাদ জানাই।’

ভোক্তা ও ব্যবসা বান্ধব একটি সুশৃঙ্খল বাজারব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যবসায়ীগণের প্রতি উদাত্ত আহবান জানান তিনি। এছাড়াও মাস্ক পরার প্রতি গুরুত্ব আরোপ করে সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca