• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়েছ। পুনরায় শুরু হলো টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার কার্যক্রম রাস্তা ঠিক করতে এসে উল্টো ইট তুলে নিয়ে পালিয়েছে এলজিইডি’র ঠিকাদার মৌলভীবাজারে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে নির্মম হত্যা; ঘাতক গ্রেফতার কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬। গ্রামজুড়ে হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে শতাধিক আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দূর্ঘটনায় নিহত-২ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নওগাঁয় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজাপুরে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরহাটে পানিতে ডুবে কলেজ ছাত্রের করুণ মৃত্যু

Reporter Name / ২০৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাটের হাসপাতাল ঘাট কোথানীপাড়া নতুন ব্রিজের পাশে পাগলা নদীতে সোমবার (১৫ মার্চ) বিকাল ৪টার সময় বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে আতিফ মোহাম্মদ নিহাল (১৮) নামে এক কলেজ ছাত্র ডুবে মারা যায়।
সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ/২১ এর হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় এবং গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের স্কাউট সহায়ক ছিলো।
নিহত আতিফ মোহাম্মদ নিহাল (১৮) সদর উপজেলার পৌর এলাকার পুরাতন বাজার কাপড়পট্টি দাউদপুর রোডের মোঃ সানাউল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সদর উপজেলা স্কাউটিং এর সভাপতি মোঃ নাজমুল ইসলাম সরকার ও সাধারণ সম্পাদক রুবেল মাষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৫ দিন ব্যাপি স্কাউটিং শুরু হয়ে ৪র্থ দিন বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পার্শ্ববর্তী শিবগঞ্জ থানাধীন পাগলা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে চোরাবালিতে পড়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করে নিহাল (১৮)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (অপারেশন) মিন্টু রহমান জানান, পাগলা নদীর যে জায়গায় নিহাল ডুবে মারা যায় সেটা শিবগঞ্জ থানার মধ্যে তাই মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করেছি।
অপরদিকে, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ হোসেন মুঠোফোনে জানান, সদর ইউএনও ও তার পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই নিহালের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category